দরপতনের শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

দরপতনের শীর্ষে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৭:০০

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৪.২৪ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়।

তথ্যানুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৬ লাখ ৩৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন তিন লাখ ২৭ হাজার টাকা।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার টাকা।

শাইনপুকুর সিরামিস ৯.৩৯ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ই-জেনারেশন, ইস্টার্ণ হাউজিং, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্, প্রগতি ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading