লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১৪৩ কোটি ৮১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি এক কোটি ৪১ লাখ ৩ হাজার ৬৬৮টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির এক কোটি ৩৮ লাখ ৮৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪০ কোটি ৩১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির দুই কোটি ১০ লাখ ১২ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৩ কোটি ৫৭ লাখ ৩২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সী পার্ল বীচ, অ্যাপেক্স ফুটওয়্যার,জেমিনি সী ফুড, ওরিয়ন ইনফিউশন ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।
ইউডি/এ

