দর বৃদ্ধির শীর্ষে আলহাজ টেক্সটাইল
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৪৫
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আলহাজ টেক্সটাইল লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৫.১২ শতাংশ বেড়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৩৪ লাখ ৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন আট কোটি ৪৬ লাখ ৮১ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৩ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন পাঁচ কোটি ১৮ লাখ ৬৯ হাজার টাকা।
এডিএন টেলিক লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১০ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৭২ লাখ ৭৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ছয় কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি, বীচ হ্যাচারি, অ্যাপেক্স স্পিনিং, ফাইন ফুডস, অ্যাপেক্স ফুটওয়্যার, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি ও বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড।
ইউডি/এ

