ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কনডম!

ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কনডম!

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ‌১৮:০০

ভালোবাসা দিবস শেষ হয়েছে। অনেকে ভালোবাসা দিবসকে রাঙিয়ে তুলতে প্রিয়জনকে বিভিন্ন ধরনের উপহার দিয়েছেন। তবে অনেকের হাতে সময় কম থাকায় প্রিয়জনকে উপহার দিতে দারস্ত হন বিভিন্ন অ্যাপের। সহজেই ঘরে বসে অ্যাপের মাধ্যমে প্রিয়জনকে উপহার পাঠিয়েছেন তারা।

তেমনই একটি কেনাকাটার অনলাইন প্লাটফর্ম ‘ব্লিঙ্কিট’। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় এই অ্যাপটি থেকে অনেকে ভালোবাসা দিবস উপলক্ষে কেনাকাটা করেছেন। ফলে কোন ধরনের পণ্য সবচেয়ে বেশি কেনা হয়েছে তার তথ্য জানিয়েছে অ্যাপসটির কর্ণধার অলবিন্দর ধিন্দসা। খবর আনন্দবাজার প্রত্রিকার।

অলবিন্দর জানান, এ বছরের ভ্যালেন্টাইন‌স ডে বা ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কনডম এবং মোমবাতি। তার নিজের সংস্থা সারা বছরের তুলনায় ১৪ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি কনডম বিক্রি করেছে।

সুগন্ধি, মানিব্যাগ, চকলেট, ফুলের বোকে- প্রেম দিবসের আগে অনলাইন সংস্থাগুলো থেকে দেদারসে বিক্রি হয় এই ধরনের উপহার সামগ্রী। কখনও কখনও রেকর্ড পরিমাণও বিক্রি হয়। কিন্তু এ বছরের চিত্রটি বাকি বছরগুলোর তুলনায় আলাদা। ভ্যালেন্টাইনস ডে-তে অনলাইনে কনডম বিক্রির হার যথেষ্ট পরিমাণে বেড়েছে।

তবে কমেছে চকলেট বিক্রির হার। বছরের অন্যান্য সময়ের চেয়ে বেশি চকলেটের অর্ডার পায় এই অনলাইন সংস্থা।

আলবিন্দর জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে-র সকাল থেকে চকলেট, গোলাপ এবং অন্যান্য সামগ্রীর বেশ ভালই অর্ডার আসছিল। কিন্তু বিকেলের পর থেকে অনেক কনডমের অর্ডার আসে। কয়েক ঘণ্টার মধ্যে তা সব কিছুকে ছাপিয়ে যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading