ব্লক মার্কেটে সাড়ে ৪১ কোটি টাকার লেনদেন
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:১৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪১ কোটি ৫১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা চার কোম্পানির মধ্যে রয়েছে সি পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং করপোরেশন, সোনালী পেপার এবং স্কয়ার ফার্মা। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৩১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪১ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে আজ সি পার্ল হোটেলের চার কোটি ৬৯ লাখ ৬৯ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের চার কোটি ৫৮ লাখ ৩১ হাজার, সোনালী পেপারের চার কোটি ৩০ লাখ ৪৫ হাজার এবং স্কয়ার ফার্মার তিন কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের দুই কোটি ৮৪ লাখ ১৮ হাজার, আইপিডিসি ফাইন্যান্সের দুই কোটি ৭০ লাখ ৮ হাজার, সালভো কেমিক্যালের দুই কোটি দুই লাখ ১০ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের দুই কোটি এক লাখ ৩০ হাজার, রেনেটা লিমিটেডের এক কোটি ৩৯ লাখ ৫০ হাজার এবং এডিএন টেলিকমের এক কোটি ২৯ হাজার ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইউডি/এ

