দর পতনের শীর্ষে অ্যাপেক্স ফুটওয়্যার

দর পতনের শীর্ষে অ্যাপেক্স ফুটওয়্যার

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের।

আগের কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবার অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩২৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯৮ টাকা ৯০ পয়সা।

আজ কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.০৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ৭.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫৮ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, ইনট্রাকোর ৭.১৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৫৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯৭ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৮৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৪.১৭ শতাংশ দর কমেছে।

আজ লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, ১৫০টির দর কমেছে, ১৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading