‘সম্রাট আকবর, বাবর সুপার হিরো ছিলেন না’

‘সম্রাট আকবর, বাবর সুপার হিরো ছিলেন না’

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

ইয়োগা গুরু ‘বাবা রামদেব’ সম্রাট বাবর ও আকবরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এরা কেউ হিরো নয়। একমাত্র সুপার হিরো হলেন শিবাজী মহারাজ।’

ইন্ডিয়ার গোয়ার দক্ষিণ জেলার পোন্ডায় ছত্রপতি শিবাজী মহারাজের জন্মবার্ষিকী উদযাপনের জন্য গোয়া সরকার আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং এর বইতে মুগল আমলকে স্বর্ণযুক হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু এ বইয়ের ইতিহাস সঠিক নয়। এর পরিবর্তন আনা দরকার। বইতে সম্রাট বাবর, আকবর এবং আওরঙ্গজেবকে হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কোনো হিরো নয়। আমাদের একমাত্র সুপার হিরো ছত্রপতি শিবাজী মহারাজ।’

তিনি আরও বলেন, ‘রানা প্রতাপ, চন্দ্র শেখর আজাদ, ভগৎ সিং জাতির জন্য নিজেদের বিসর্জন দিয়েছেন। এজন্য আমাদের শিবাজী মহারাজের জীবনী জানা উচিত।’

‘শিবাজী মহারাজ’ কখনও ধর্মের ক্ষেত্রে বৈষম্য করেননি। তিনি সব মানুষকে সমানভাবে দেখেছেন বলেও মন্তব্য করেন রামদেব।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading