ব্লক মার্কেটে তিন কোম্পানির সাড়ে ১৫ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৪৪ কোটি সাত লাখ ৪৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে রূপালী লাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং গ্রামীণফোন। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৭ লাখ টাকারও বেশি; যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৫ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ রূপালী লাইফ ইন্সুরেন্সের ছয় কোটি ৬৩ লাখ ৭৫ হাজার, বাংলাদেশ শিপিং করপোরেশনের চার কোটি ৭৩ লাখ ৬২ হাজার এবং গ্রামীণফোনের চার কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল হোটেলের চার কোটি ১৩ লাখ ৭১ হাজার, আলহাজ টেক্সটাইলের তিন কোটি ৪৮ লাখ ১৫ হাজার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের তিন কোটি ৪৩ লাখ ৭৮ হাজার, স্কয়ার ফার্মার দুই কোটি ৪৯ লাখ ৪৯ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের দুই কোটি পাঁচ লাখ ৮৯ হাজার, সালভো কেমিক্যালের এক কোটি ২১ লাখ ৭১ হাজার এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৯৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading