আকস্মিক সফরে কিয়েভে জো বাইডেন
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আকস্মিক সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন।
গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটাই বাইডেনের প্রথম কিয়েভ সফর। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) পোল্যান্ড হয়ে কিয়েভে পৌঁছান তিনি।
তবে আজ সকাল থেকে কিয়েভে গুরুত্বপূর্ণ কোনো অতিথি আসছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। পরে ইউক্রেনীয় রাজনীতিবিদ লেসিয়া ভ্যাসিলেনকো নিশ্চিত করেছেন বাইডেনই এই অতিথি।
ইউডি/এ

