ঝলমলে মিতু, উচ্ছ্বসিত মারিয়া মিম
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ০৮:০০
মডেল-অভিনেত্রী মারিয়া মিম। খুব বেশি দিন হয়নি শোবিজ অঙ্গনে পা রেখেছেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে টিভি অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে ঘর বেঁধে প্রথম আলোচনায় আসেন।

যদিও এ সংসার ভেঙে গেছে। বিয়েবিচ্ছেদ নিয়ে দীর্ঘ দিন খবরের শিরোনামে ছিলেন এই অভিনেত্রী।

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নাম জড়িয়েছিল মিমের। নাসিরের বিয়ের সময়ে গুঞ্জন চাউর হয়েছিল, নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। এ নিয়েও জলঘোলা কম হয়নি। যদিও সময়ের সঙ্গে এই গুঞ্জনে ভাটা পড়ে। আলোচিত মারিয়া মিমকে নিয়েই সাজানো হয়েছে ফটো ফিচার।

অন্যদিকে মডেল-অভিনেত্রী জাহারা মিতু। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ নির্বাচিত হয়ে নজর কাড়েন তিনি।

এ আসরের ইতি টানার পর ব্যস্ত হয়ে পড়েন সঞ্চালনা ও মডেলিংয়ের কাজ নিয়ে। এরপর নাম লেখান অভিনয়ে। বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিনি। রুপালি পর্দার আবেদনময়ী এই নায়িকা ও মারিয়া মিমকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।
ইউডি/এ

