আয় কমেছে আরামিটের

আয় কমেছে আরামিটের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরামিট লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৮ পয়সা।

হিসাববছরের দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ৬০ পয়সায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading