ইংল্যান্ড সিরিজ পর্যবেক্ষণ করতে চান হাথুরুসিংহে
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। ২০ মিনিটের সংবাদ সম্মেলনে চন্ডিকা জানালেন দ্বিতীয় অধ্যায়ের প্রথম অ্যাসাইনমেন্ট শুধুই পর্যবেক্ষণ করতে চান।
হেড কোচ হিসেবে যোগ দেওয়ার আগেই ইংল্যান্ড সিরিজের জন্য দল দেয় বিসিবি। তাই দল সম্পর্কে ধারণা নেই তার। সেটা প্রথম সংবাদ সম্মেলনেই স্পষ্ট করেছেন তিনি।
বলেছেন,‘আমি তাদের কাউকেই দেখিনি। আমি যেটা করব, আমি দলটাকে পর্যবেক্ষণ করব। আমরা কীভাবে খেলব, সেটা ঠিক করব। তারা শেষ কিছুদিনে বেশ ভালো খেলেছে। ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে।’
ইন্ডিয়া সিরিজের এই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়ে হাথুরুসিংহের ভাষ্য, ‘আমরা একই কাজ করার চেষ্টা করব। প্রক্রিয়াটা কী সেটার দেখার চেষ্টা করব।’
স্কোয়াডের কাউকে চেনা না থাকায় অন্য কোচিং স্টাফ ও অধিনায়কে ভরসা রাখতে চান হাথুরুসিংহে।
‘দলের নেতৃত্ব ও অন্য কোচিং স্টাফদের উপর নির্ভর করব। তথ্য পাওয়ার ব্যাপারে প্রথম দুই ম্যাচে এভাবেই এগোবো। তারপর দেখা যাক কী হয়’, যোগ করে হাথুরুসিংহে।
ইউডি/এ

