লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ ফেব্রুয়ারি) শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৬ লাখ ৭০ হাজার টাকার।

লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪৮ লাখ টাকার। আর ৯ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সি পার্ল হোটেল, জেমিনি সি ফুড, আমরা নেটওয়ার্কস, রূপালী লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন ফার্মা এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৩টির।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading