‘নিউ স্টার্ট’ চুক্তি মেনে চলবে রাশিয়া

‘নিউ স্টার্ট’ চুক্তি মেনে চলবে রাশিয়া

উত্তরদক্ষিণ । বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০৫

২০১০ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি’ তথা ‘নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞাগুলো মেনে চলবে রাশিয়া।

দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সঙ্গে অস্ত্র চুক্তিতে মস্কোর অংশগ্রহণ স্থগিত ঘোষণা করার কয়েক ঘণ্টা পর রাশিয়া গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এ কথা জানায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া এই চুক্তির মেয়াদকালে একটি দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতে চায় এবং তারা চুক্তির (নিউ স্টার্ট) মাধ্যমে নির্ধারিত কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রের পরিমাণগত বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলবে।’

চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দুটি প্রধান পারমাণবিক ক্ষমতাধর দেশের মধ্যে সর্বশেষ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এটি।

এক্ষেত্রে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াশিংটনের ‘চরম শত্রুতার’ ইঙ্গিত দিয়ে বলেছে, ‘আমেরিকা ইউক্রেন সংঘাত উস্কে দিচ্ছে বলে প্রতীয়মান হয়েছে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কিয়েভকে আর্থিক ও সামরিকভাবে ওয়াশিংটনের সমর্থন রাশিয়ার জন্য ‘মৌলিকভাবে ভিন্ন নিরাপত্তা পরিবেশ’ তৈরি করেছে।

মস্কো বলেছে, ওই চুক্তি এই স্থগিতের অন্য কারণগুলোর মধ্যে রয়েছে ওয়াশিংটন চুক্তিটির ‘প্রধান বিধান লঙ্ঘন করেছে।’

এতে আরো বলা হয়, ওয়াশিংটন কৌশলগত আক্রমণাত্মক অস্ত্রগুলোর নাম পরিবর্তন করেছে যাতে এগুলো ‘আর চুক্তির সংজ্ঞার আওতায় না পড়ে।’

অবশ্য মন্ত্রণালয়টি জানিয়েছে যে, চুক্তিটি স্থগিত করার রাশিয়ার সিদ্ধান্ত ‘পরিবর্তনযোগ্য’ছিল। তবে এক্ষেত্রে ওয়াশিংটনকে ‘অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা দেখাতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading