বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে সুসংগঠিত করেছেন: ড. আতিউর রহমান

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে সুসংগঠিত করেছেন: ড. আতিউর রহমান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৪৫

বঙ্গবন্ধু ভাষা আন্দোলনকে সুসংগঠিত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

তিনি বলেন, ‘আমরা ভাষা আন্দোলন বলতে শুধু বুঝি ১৯৫২ এর ভাষা আন্দোলন। কিন্তু এর ইতিহাস থেকে জানা যায়, ভাষা আন্দোলনের উৎপত্তি আরও অনেক আগে। ১৯৪৮ থেকে ভাষা আন্দোলনের শুরু। আর তখন থেকে বেশি কয়েকটি নাম উল্লেখযোগ্য। শেখ মুজিবুর রহমান, আবুল কাসেম ও অলি আহাদ। তবে তাদের মধ্যে শেখ মুজিবুর রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। ভাষার দাবিতেই শেখ মুজিব প্রথম আটক হয়েছিলেন ১৯৪৮ সালের ১১ই মার্চ।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষক সমিতি আয়োজিত ‘ভাষা আন্দোলন: আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত ভূমিকা ও মধ্যবিত্তের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার মূল প্রবন্ধ পাঠকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘বাঙালির আর্থ-সামাজিক ও রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা পূরণের সংগ্রামই ভাষা আন্দোলন হিসেবে রূপ নিয়েছিল। সেই আকাঙ্ক্ষাই বাঙালিকে আন্দোলনে নামতে উদ্বুদ্ধ করেছিল। নিজের জীবন বিলিয়ে দিতেও বাঙালি কার্পণ্য বোধ করেনি।’

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। প্রবন্ধের ওপর আলোচনা করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম।

এসময় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ভাষা শহীদ রফিকের নামে একটি ভাস্কর্য তৈরির আহ্বান জানান। পাশাপাশি নতুন ক্যাম্পাসে একটি হলের নামকরণ করারও দাবি জানানো হয়।

রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদের সঞ্চালনায় সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমান।

এসময় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading