বিডিআর বিদ্রোহ নিয়ে হানিফ: খালেদা জিয়ার গতিবিধি ছিল সন্দেহজনক

বিডিআর বিদ্রোহ নিয়ে হানিফ: খালেদা জিয়ার গতিবিধি ছিল সন্দেহজনক

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধি ছিল সন্দেহজনক।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সচরাচর সকালে ঘুম থেকে ওঠেন না। কিন্তু সেদিন সকালে ঘুম থেকে উঠে গাড়িতে করে দুই দিনের জন্য কোথায় যেন চলে যান। লন্ডন থেকে তারেক রহমান তাকে একাধিকবার ফোন দিয়েছেন, কথা বলেছেন।’

হানিফ বলেন, ‘২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার চূড়ান্ত রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। এই বছরের মধ্যেই এই চূড়ান্ত রায় কার্যকর করতে পারব। এটা আমাদের প্রত্যাশা।’

আওয়ামী লীগ সরকারকে পছন্দ করে না, দেখতেও চায় না, তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে মন্তব্য করে হানিফ বলেন, তা না হলে নতুন সরকার গঠনের মাত্র ৫০ দিনের মাথায় এ ধরনের ঘটনা, সরকারকে উৎখাত বা আঘাত করার লক্ষ্যে ঘটনা ঘটানো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading