ডিএসইতে কমেছে পিই রেশিও

ডিএসইতে কমেছে পিই রেশিও

উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৪৫

বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও ১৪.৩২ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪.৩২ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৪.৩৮ পয়েন্ট।

সপ্তাহ শেষে খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, সিমেন্ট খাতে ১ হাজার ৭৩৫.৩ পয়েন্ট, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৮ পয়েন্টে, সিরামিকস খাতে ৪১.৪ পয়েন্ট, খাদ্য খাতে ২০.১ পয়েন্ট, আইটি খাতে ২৮.৯ পয়েন্ট, প্রকৌশল খাতে ৩৭.৮ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৯.২ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০.৭ পয়েন্ট, আর্থিক খাতে ৩৯.৩ পয়েন্ট,ওষুধ খাতে ১৮.২ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২০.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৯.৬ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৬.৯ পয়েন্ট অবস্থান করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading