আবারও সিএসইর চেয়ারম্যান নির্বাচিত হলেন আসিফ ইব্রাহিম

আবারও সিএসইর চেয়ারম্যান নির্বাচিত হলেন আসিফ ইব্রাহিম

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

আবারও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আসিফ ইব্রাহিম।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ অনুসারে আগামী তিন বছরের জন্য সিএসইর চেরয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সিএসইর বোর্ড সভায় তাকে নির্বাচিত করা হয়। এর আগেও আসিফ ইব্রাহিম সিএসইর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক হিসেবে সিএসই বোর্ডে আগামী তিন বছর পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসিফ ইব্রাহিম, আব্দুল হালিম চৌধুরী, কাসিফ রেজা চৌধুরী, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মো. সজিব হোসেন, ইস্তার মহল এবং নাকিব উদ্দিন খানকে মনোনিত করেন।

এরপর সিএসইর বোর্ড তাদের নিয়োগ দিয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading