পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজারে বড় দরপতন

উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮২ কোম্পানির মধ্যে মাত্র চারটির শেয়ারদর বেড়েছে। দরপতন হয়েছে প্রায় দেড় শতাধিক কোম্পানির।

ডিএসইর তথ্য মতে, রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২৩ দশমিক ০২ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ছয় হাজার ১৮২ পয়েন্টে।

প্রধান দুই সূচকের সঙ্গে আজ (রোববার- ২৬ ফেব্রুয়ারি) অপর দুই সূচকেরও পতন হয়েছে। এর মধ্যে ‘ডিএস ৩০’ ছয় দশমিক ৫৯ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক পাঁচ দশমিক ০৬ পয়েন্ট কমেছে।

আগের কার্যদিবসের তুলনায় আজ প্রধান শেয়ারবাজারে লেনদেন সামান্য বেড়েছে। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ২২২ কোটি ৯৯ লাখ টাকা লেনদেন হয়েছিল। রোববার লেনদেন হয়েছে ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৯টি কোম্পানির শেয়ারদরই কমেছে। শেয়ারদর অপরিবর্তিত ছিল ১৩১টির। আর শেয়ারদর বেড়েছে মাত্র চারটির।

যেসব কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল, সেগুলো ছিল ফ্লোর প্রাইসে। ফলে কোম্পানিগুলোর শেয়ারদর কমার কোনো সুযোগ ছিল না।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading