দর পতনের শীর্ষে এমারেল্ড অয়েল
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ক্লোজিং দর ছিল ৩১ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৮ টাকা ৫০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর তিন টাকা ৪০ পয়সা বা ১০.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিংয়ের ৯.২২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.২৪, আমরা নেটওয়ার্কসের ৭.৩০, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৭.০৩, জেনেক্স ইনফোসিসের ৬.৯৯, নাভানা ফার্মার ৬.০০ , বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫.৫৮, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.৫৪ এবং বাংলাদেশ মনোস্পুল পেপারের ৫.৫৪ শতাংশ দর কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে চারটির দর বেড়েছে, ১৫৩ টির দর কমেছে, ১৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ইউডি/এ

