নোরার সঙ্গে ডেটে যাওয়ার শর্ত একটাই…

নোরার সঙ্গে ডেটে যাওয়ার শর্ত একটাই…

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

নাচে বলিউডে জায়গা করে নিয়েছেন নোরা ফাতেহি। নৃত্যশৈলীর প্রথাগত শিক্ষা নেই। তবু তার শরীরী হিল্লোলে মুগ্ধ দর্শক।

বিদেশ থেকে এসে যে সব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম। ফুটবল বিশ্বকাপের মঞ্চে ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন নোরা। একের পর এক হিট নম্বরের মুখ নোরা।

বহু বছর ধরেই বলিউডে পায়ের নীচের মাটি শক্ত করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি। ‘দিলবর দিলবর’ গানের সাফল্য বদলে যায় নোরার জীবন। ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন তাকে নিয়ে। তবে তিনি সিঙ্গেল।

যদিও মানুষের সঙ্গে মিশতে ভালবাসেন। খুব সহজে বন্ধুত্ব পাতিয়ে ফেলা তার প্রধান গুণ, মনে করেন নোরা ফাতেহি। আর এই মরোক্কান সুন্দরীকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতেই হবে, তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে।

খুব শিগগিরই আমেরিকা যাওয়ার কথা নোরার। সেই দেশের চার রাজ্যে শো করবেন তিনি। সঙ্গে থাকছেন অক্ষয় কুমার, দিশা পটানি, সোনম বাওয়েজারা।

তার প্রচারেই কপিল শর্মার শোতে এসেছিলেন তারা। সেখানেই নোরাকে তার প্রেমের জীবন নিয়ে প্রশ্ন করেন কপিল। সেখানেই নোরা তার অভিনব দাবির কথা জানান।

নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তা হলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনাপূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান।’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম।’

গত বছর ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রেশখরের সঙ্গে নাম জড়ায় নোরার। অভিযোগ, সুকেশের কাছ থেকে একাধিক বহুমূল্য উপহার নিয়েছেন তিনি।

নোরার নামে বেশ কিছু গুরুতর অভিযোগও আনেন সুকেশ। আপাতত আদালতের বিচারাধীন সেই মামলা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading