অষ্টম দফায় কর্মী ছাঁটাই করল টুইটার

অষ্টম দফায় কর্মী ছাঁটাই করল টুইটার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

আবারও কর্মী ছাঁটাই করেছে ইলন মাস্কের মালিকাধীন মাইক্রো ব্লগিং সাইট টুইটার। অক্টোবরের শেষের দিকে ৪৪ বিলিয়ন আমেরিকান ডলারের বিনিময়ে মাস্ক সামাজিক নেটওয়ার্ক সেবাটির দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত অষ্টম দফা কর্মী ছাঁটাই করেছে টেক জায়েন্ট প্রতিষ্ঠানটি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই দফায় টুইটারের কমপক্ষে ২০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ।

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামো। ফের কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দি ইনফরমেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, রাজস্ব ঘাটতি কমানোর জন্য মাস্ক দায়িত্ব নেওয়ার পরে সর্বশেষ কর্মী কমানোর এ সিদ্ধান্ত।

প্রথমবার গত নভেম্বরে তিন হাজার ৭০০ কর্মীকে ছাঁটাই করে টুইটার। এরপর আরও সাত দফায় হয় কর্মীছাঁটাই। তবে আগামীতে বর্তমান কর্মীসংখ্যার প্রায় ৭০ শতাংশ বা ২০০০ হাজার কর্মী ছাঁটাইয়ের আওতায় আসতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading