সর্বোচ্চ দরপতন ওরিয়ন ইনফিউশনের
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৮১টি কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (০১ মার্চ) কোম্পানিটির শেয়ারদর সর্বোচ্চ কমেছে ২১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৩৩ শতাংশ। ফলে দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সর্বোচ্চ দরপতনের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। এদিন কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে তিন দশমিক ২৩ শতাংশ। আর দুই দশমিক ১৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল।
বুধবার ডিএসইতে সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস, এডিএন টেলিকম, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সী পার্ল বিচ রিসোর্ট, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, আইটি কনসালটেন্ট এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৩১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৬৮ কোম্পানির। দরপতন হয়েছে ৮১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ইউডি/এ

