বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫
রেকর্ড ডেটের আগে বৃহস্পতিবার (০২ মার্চ) স্পট মার্কেটে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।
কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী রোববার (০৫ মার্চ)। আলোচ্য কোম্পানিগুলোর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ, সোমবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/এ

