এরশাদের জন্মদিন উপলক্ষে জাপার কর্মসূচি
উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ২২:০০
২০ মার্চ সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (০১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ সকাল ৯ টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকেল ৩টায় বনানী চেয়ারম্যান কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা।
২২ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩টায় স্মরণ সভা। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এছাড়াও জাতীয় পার্টির সারা বাংলাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত করার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে।
পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি এ আহ্বান জানান।
ইউডি/এ

