শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ

শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ০১ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

আগামী শনিবার (০৪ মার্চ) ‘শান্তি সমাবেশ’র ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এ দিন রাজধানীর প্রতিটি থানায় থানায় পদযাত্রা কর্মসূচি রয়েছে বিএনপির।

বুধবার (০১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ প্রতিটি থানায় শান্তি সমাবেশ করবে। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা-৪ শ্যামপুর, কদমতলিতে শান্তি সমাবেশের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সানজিদা খানম।

ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী ডেমরা এলাকায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

ঢাকা-৬ আসনের ওয়ারি, গেন্ডারিয়া, সুত্রাপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

ঢাকা-৭ আসনের লালবাগ, চকবাজার, কোতয়ালি, বংশাল এলাকায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন।

ঢাকা- ৮ আসনের মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাঈদ খোকন নেতৃত্ব দেবেন।

এছাড়া ঢাকা- ৯ আসনের মুগদা, সবুজবাগ, খিলগাঁও এলাকায় আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু ও ঢাকা-১০ আসনের কলাবাগান, হাজারিবাগ, নিউমার্কেট ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস শান্তি সমাবেশের নেতৃত্ব দেবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading