দুই কোম্পানির লেনদেন বন্ধ সোমবার
উত্তরদক্ষিণ । রবিবার, ০৫ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে সোমবার (০৬ মার্চ) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির।
কোম্পানি দু’টি হচ্ছে- প্রিমিয়ার সিমেন্ট এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে কোম্পানি দু’টি শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রোববার (০৫ মার্চ) কোম্পানি দু’টির স্পট মার্কেট লেনদেন শেষ হয়।
রেকর্ড ডেটের পর আগামী মঙ্গলবার (০৭ মার্চ) কোম্পানিগুলোর লেনদেন যথা নিয়মে চলবে।
ইউডি/এ

