আগ্রহের শীর্ষে ডমিনেজ স্টিল

উত্তরদক্ষিণ । সোমবার, ০৬ মার্চ ২০২৩ । আপডেট ১৭:৩০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০০ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেডের শেয়ারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৬ ফেব্রুয়ারি) ডমিনেজ স্টিলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় এক টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ দুই টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ৬৯ শতাংশ।

সোমবার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রি, পূবালী জেনারেল ইন্স্যুরেন্স, যমুনা ওয়েল, সি পার্ল বিচ রিসোর্ট এবং বিডি থাই ফুড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading