‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না খতিয়ে দেখছি’

‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না খতিয়ে দেখছি’
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ মার্চ ২০২৩ । আপডেট ১৪:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতা করছে কি না, একটির পর একটি এ ধরনের বিস্ফোরণের পেছনে বিএনপির সংশ্লিষ্টতা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি ‘

বুধবার (০৮ মার্চ) সকালে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নাশকতার পথে হাঁটছে কি না সেটা খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘দেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা নাশকতা কি না প্রধানমন্ত্রীর নির্দেশে তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এই সময়ে এ ধরণের ঘটনা রহস্যজনক।

‘প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে, ঠিক সে সময় আমাদের দেশে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে। এটি নাশকতা কি না বিষয়টি সরকারের পক্ষ থেকে জরুরিভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথার প্রয়োজন নেই’, বলেন কাদের।

এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকার কেশবপুর গ্রামে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাতজন নিহত হন এবং ৩০ জন গুরুতর আহত হন।

এরপর রোববার রাজধানীর সায়েন্সল্যাবের শিরিন ম্যানসনের বিস্ফোরণে তিন জন নিহত হন। এর একদিন পর মঙ্গলবার রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত দুই শতাধিক।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading