চ্যালেঞ্জিং চরিত্রে মিথিলা

চ্যালেঞ্জিং চরিত্রে মিথিলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ইতোমধ্যে টালিউডের একাধিক সিনেমাতে কাজ শেষ করেছেন। এবার সেখানকার নতুন আরেকটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।

অনাথ আশ্রমে বেড়ে ওঠা এক লড়াকু মেয়ের গল্পে দেখা যাবে তাকে। সিনেমাটির নাম ‘মেঘলা’। এতে সিনেমার নাম ভূমিকাতেই দেখা যাবে মিথিলাকে। নারী প্রধান কেন্দ্রীয় চরিত্রের এই সিনেমাটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা।

এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরই মধ্যে সিনেমায় মিথিলার চরিত্রের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

ইতোমধ্যে সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে। কিন্তু নারী প্রধান এই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পরিচালক বেছে নিয়েছে নারী দিবস।

নিজের চরিত্র ও সিনেমাটি নিয়ে মিথিলা বলেন, ‘মেঘলা এক লড়াকু মেয়ের গল্প। এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এরকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন।’

তিনি বলেন, ‘মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যেকোনো অভিনেত্রীর জন্য। আমি ভাগ্যবতী যে এ রকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি।’

সিনেমাটিতে মিথিলার সঙ্গে আরও অভিনয় করবেন, গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদারসহ অনেকে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading