দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ইন্সুরেন্স

দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ইন্সুরেন্স

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:০০

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ঢাকা ইন্সুরেন্সের।

আগের কার্যদিবস মঙ্গলবার (০৭ মার্চ) কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৩ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ছয় টাকা ৩০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ৫.৯১ শতাংশ, বিডিকম অনলাইনের ৫.৮২, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪.৯৭, এডিএন টেলিকমের ৪.৭৮, বেঙ্গল উইন্ডস্বরের ৪.০৮, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৩.৩৩, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্সের ৩.০৩, ইউনিক হোটেলের ২.৫৫ এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ২.৫২ শতাংশ দর বেড়েছে।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৭টির দর বেড়েছে, ১১৫ টির কমেছে ও ১৬৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading