লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪২ কোটি ৩২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯১ লাখ ৫২ হাজার টাকার। আর ২৫ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, জেমিনি সী ফুড এবং শাইনপুকুর সিরামিকস।
এদিন লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
ইউডি/এ

