সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

সূচকের মিশ্রাবস্থায় কমেছে লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৪৫

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ মার্চ) ডিএসইতে মূল্য সূচকের মিশ্র অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে দুই দশমিক ১৩ পয়েন্ট কমে ছয় হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে।

আর শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৭৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক এক দশমিক ০৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬২ ও ২২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আর আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৩০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টি কোম্পানির, কমেছে ১১৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading