এসেনসিয়াল ড্রাগসে ৪৭৭ কোটি ‘লোপাট’, অনুসন্ধানের নির্দেশ
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৪৫
দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটডে সরকারি অডিটে ৩২ অনিয়ম ও ৪৭৭ কোটি টাকা লোপাটের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১২ মার্চ) এ নির্দেশ প্রদান করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
সেই সঙ্গে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুই মাসের মধ্যে দুদককে এ অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
এসেনসিয়াল ড্রাগসে বড় রকমের দুর্নীতি হয়েছে উল্লেখ করে হাইকোর্ট বলেন, ওষুধের কাঁচামাল কমিয়ে নৈতিকতা ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানটি। এসবের অনুসন্ধান করা প্রয়োজন।
আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
ইউডি/এ

