ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জয়

ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়ায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন জয়

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫

প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজিব ওয়াজেদ জয়।

রোববার (১২ মার্চ) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ অভিনন্দন জানান। সজিব ওয়াজেদ জয় বলেন, ‘স্বাধীনতার মাসে বাংলাদেশকে আরেকবার গর্বিত করায় ধন্যবাদ খেলোয়াড়দের, একই সাথে বাংলাদেশ ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সবাইকে।’

এদিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে চার উইকেটে হারায় বাংলাদেশ। তাতে এই প্রথম দ্বিপক্ষীয় কোনও সিরিজে (২-০) ইংল্যান্ডকে হারানোর ইতিহাস গড়েছেন সাকিব-শান্তরা।

শুরুতে টসে জিতে ব্যাট করে ইংল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১০ উইকেটে হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সহজে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগাররা।

১১৮ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ১৮.৫ বলে ছয় উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ছয় উইকেটে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading