জাহাঙ্গীরকে আবারও মেয়র পদে ফেরাতে ৬১ কাউন্সিলরের চিঠি

জাহাঙ্গীরকে আবারও মেয়র পদে ফেরাতে ৬১ কাউন্সিলরের চিঠি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৮:৩০

গাজীপুরের উন্নয়ন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে মেয়রের দায়িত্ব ফিরিয়ে দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ৬১ কাউন্সিলরের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে।

রোববার (১২ মার্চ) আবেদনটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়ে কাউন্সিলর ও দলের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেন। কিন্তু বিগত ১৫ মাসে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও সমন্বয়হীনতা বর্তমানে চরম সীমায় পৌঁছে গেছে।

মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়নের যে ধারা চালু করেছিলেন বর্তমানে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ সমন্বয়হীন ও জনগণের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়নের অধিক মনোযোগী হয়ে পড়েছেন। এর ফলে সিটি করপোরেশনের লাখ লাখ সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

ইতোমধ্যে প্যানেল মেয়রের দুর্নীতি অনিয়ম ও দৈত নাগরিকত্বসহ ১১টি বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের একাধিক কাউন্সিলরের সঙ্গে কথা বললে জানা যায় প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ না করেই মনগড়া প্রকল্প দেন এবং ঠিকাদারদের দিয়ে কাজ করান। এ কারণে কাউন্সিলররা ক্ষুব্ধ হয়ে ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে স্থানীয় মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading