আমেরিকায় টিকটক বন্ধ করে দেওয়ার হুমকি

আমেরিকায় টিকটক বন্ধ করে দেওয়ার হুমকি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৩০

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক আমেরিকায় বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে দেশটির সরকার। তারা বলছে, দেশটিতে টিকটক বিক্রি করে না দিলে আমেরিকায় এই প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, টিকটক একটি চীনা কোম্পানি। এর মালিক প্রতিষ্ঠান হচ্ছে বাইটড্যান্স। অভিযোগ রয়েছে, লাখ লাখ ব্যবহারকারীর ডেটা সংগ্রহের মাধ্যমে আমেরিকার জাতীয় নিরাপত্তা জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে টিকটক।

এদিকে মালিকানা পরিবর্তনের এই অনুরোধের বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। পরে টিকটকের কাছ থেকে বিষয়টি নিশ্চিত করে বিবিসি।

কোম্পানিটি জানিয়েছে, যদি তারা তাদের প্রতিষ্ঠান বিক্রি করতে বাধ্যও হন, তাতেও তাদের ডাটা প্রবাহ বা অ্যাকসেসের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এদিকে এ বিষয়ে জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে বিবিসি। তবে এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।

দীর্ঘদিন ধরেই এমন উদ্বেগ রয়েছে যে জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ডেটা চীনা সরকারের হাতে পৌঁছে যেতে পারে। এজন্য চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাইটড্যান্সকে চাপ দিয়ে আসছে জো বাইডেন প্রশাসন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading