হোটেল রুমে তরুণীর মরদেহ

হোটেল রুমে তরুণীর মরদেহ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

কক্সবাজারে হোটেল কক্ষ থেকে শারমিন আক্তার (২৬) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে সদরের একটি আবাসিক হোটেল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামে আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণী গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারমিন আক্তার নামের এক তরুণী ঢাকা থেকে এসে মঙ্গলবার (১৪ মার্চ) হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেছিলেন। পরে হোটেল কর্তৃপক্ষ খবর দিলে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading