লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৮৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মার্চ) কোম্পানিটির ২৯ লাখ ২৩ হাজার ৫০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩০ কোটি ৯১ লাখ টাকা।
আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের ২৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ২০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটওয়ার্কস, শাইনপুকুর সিরামিকস এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
ইউডি/এ

