উন্নয়নের বাধা সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি

উন্নয়নের বাধা সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ । আপডেট ১১:৪০

আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি। এদের প্রতিহত করতে হবে।

শুক্রবার সকালে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ড. হাছান বলেন, সমস্ত অপশক্তিকে দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলে জাতির পিতার সোনার বাংলা রচনার শপথের দিন আজ।

এদিকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার সকাল ৭টা ১২মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading