রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ । আপডেট ১২:৩০

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ মার্চ) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ৫ হাজার ৯৬৭ পিস ইয়াবা, ৬ দশমিক ৫৯ গ্রাম হেরোইন ছাড়াও ৪৬ কেজি ৫১০ গ্রাম গাঁজাসহ ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৬টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading