নারায়ণগঞ্জে ভবনে আগুন, নিহত ১
উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ১০:৪৫
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। এখন চলছে উদ্ধার কাজ ।
তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ইউডি/এ

