গর্ভবতী বিবেচনায় জামিন পেলেন মাহি

গর্ভবতী বিবেচনায় জামিন পেলেন মাহি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ২১:৩০

ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বিশেষ বিবেচনায় জামিন দিয়েছেন আদালত। তার অন্তঃসত্ত্বার বিষয়টি আদালত বিবেচনায় নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মাহিকে বিকেল ৫ টায় জামিন দেন আদালত।

কারাগারে যাওয়ার সাড়ে তিন ঘণ্টা পরেই জামিন মিলল নায়িকার। বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

গর্ভবতী ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন জানিয়ে মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার বলেন, ‘আমার মক্কেল আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই মামলা হওয়ার পরও দেশে চলে এসেছেন।’

এর আগে দুপুরে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মাহিকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এদিন দুপুর ১২টার দিকে জিএমপির সদস্যরা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading