লাদাখ সীমান্তের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ :ইন্ডিয়া

লাদাখ সীমান্তের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ :ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মার্চ ২০২৩ । আপডেট ২১:০০

ইন্ডিয়া-চীন সীমান্তের লাদাখ প্রদেশের পরিস্থিতি ‘ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, সীমান্তের কিছু কিছু জায়গায় দুই দেশের সেনারা প্রায় মুখোমুখি অবস্থানে রয়েছেন।

শনিবার (১৮ মার্চ) ইন্ডিয়া টুডের একটি সম্মেলনে এমন কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমার ধারণা অনুযায়ী পরিস্থিতি এখনো খুবই ভঙ্গুর অবস্থায় রয়েছে, কারণ কিছু জায়গায় আমাদের সেনারা (চীনের সেনাদের) খুব কাছে অবস্থান করছে, সামরিকভাবে এটি খুবই ঝুঁকিপূর্ণ।’

২০২০ সালের মাঝামাঝি সময়ে লাদাখ সীমান্তে ইন্ডিয়া-চীনের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২০ ইন্ডিয়ান সেনা নিহত হন। অপরদিকে চীনের ৪০ সেনা হতাহত হন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে কূটনৈতিক ও সামরিক আলোচনার পর এই পরিস্থিতি শান্ত হয়।

এরপর ২০২২ সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। তবে ওই সময় কোনো আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আলোচনার মাধ্যমে তা উপশম করা হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading