বৃষ্টির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

বৃষ্টির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১২:৪৫

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন। কোথাও কোথাও হচ্ছে সামান্য বৃষ্টি। এমন অবস্থার মধ্যেও আজ বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম।

রোববার (১৯ মার্চ) সকাল নয়টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল।

বিশ্বে বায়ুদূষণের দ্বিতীয় অবস্থানে আছে ইন্ডিয়ার রাজধানী নয়াদিল্লি, স্কোর ১৮২। ১৭২ স্কোর নিয়ে বায়ুদূষণের তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। চতুর্থ স্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর ১৭১। আর ১৭০ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি আছে পঞ্চম স্থানে।

চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বায়ুর মধ্যে কাটিয়েছে রাজধানীবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। এ ধারা এখনো অব্যাহত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading