মা হচ্ছেন ঈশিতা দত্ত

মা হচ্ছেন ঈশিতা দত্ত

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৪:৩০

মা হতে চলেছেন ‘দৃশ্যম’ খ্যাত অভিনেত্রী ঈশিতা দত্ত। সম্প্রতি বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় লেন্সবন্দি হন তিনি। সেখানেই তার বেবিবাম্প প্রকাশ্যে আসে। অভিনেত্রীর মা হওয়ার খবরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

গেল বছরের নভেম্বরে মুক্তি পেয়েছে ‘দৃশ্যম’ ছবির দ্বিতীয় পর্ব। ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন ঈশিতা। অভিনয় প্রশংসিত হলেও বলিপাড়ার গ্ল্যামারের চাকচিক্য থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তনুশ্রী দত্তের এই বোন।

২০১৬ সালে ‘রিশতো কা সৌদাগর-বাজিগর’ নামের একটি হিন্দি ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এই ধারাবাহিক তার জীবনের মোড় বদলে দেয়। এই ধারাবাহিকে অভিনয় সূত্রেই ‘টারজান: দ্য ওয়ান্ডর কার’ খ্যাত ভাটশাল শেঠের সঙ্গে পরিচয় এরপর প্রেম এবং বিয়ে।

বেশ অনেক বছর ধরেই হিন্দি সিনেমায় কাজ করছেন ঈশিতা। তবে ২০১৫ সালে ‘দৃশ্যম’ ছবির প্রথম পর্ব ঈশিতার জীবনে মোড় ঘুরিয়ে দেয়। অজয় দেবগন, টাবুর মতো তারকাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পান তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading