রোজার প্রথম সপ্তাহে কমবে চিনির দাম : বাণিজ্যমন্ত্রী

রোজার প্রথম সপ্তাহে কমবে চিনির দাম : বাণিজ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫

রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করেছি ব্যবসায়ীদের। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

রোববার (১৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৬ষ্ঠ সভা’ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজান মাসকে রেখে জাতিকে বলতে চাই- ভয় পাওয়ার কারণ নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। কোনোভাবেই বাজারে সংকট তৈরি হবে না।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবারের রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে। এ ছাড়া রাস্তায় পণ্য পরিবহনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাহায্য নিয়েছি। পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। সবকিছু কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading