টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৩:৪০

নিজের ৩৫তম জন্মদিনে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আর টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

ঘরের মাটিতে পরাশক্তি হয়ে ওঠা টাইগারদের সামনে আজ আরও একটি সিরিজ জয়ের হাতছানি। আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে স্বাগতিকরা।

খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামবে এই দুই দল।

আজকের ম্যাচে দুই দলের একাদশেই একটি করে পরিবর্তন এসেছে। মুস্তাফিজের জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ। আর আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিষিক্ত ম্যাথু হামফ্রেস।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেস, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading