আগ্রহের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৮:০০
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে এক টাকা ৯০ পয়সা বা তিন দশমিক ১২ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ারদর বেড়েছে দুই দশমিক ৮৮ শতাংশ। আর দুই দশমিক ৫১ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডিকম অনলাইন।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, রেনউইক যজ্ঞেশ্বর, লিগ্যাসি ফুটওয়্যার, আরডি ফুড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
ইউডি/এ

