মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রানপাহাড়

মুশফিকের দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রানপাহাড়

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ মার্চ ২০২৩ । আপডেট ১৮:১০

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ঝোড়ো শতকের পাশাপাশি লিটন-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ছয় উইকেট হারিয়ে ৩৪৯ রান করে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান।

টাইগারদের পক্ষে মুশফিক ৬০ বলে ১০০ রান করেন। এছাড়া লিটন ও শান্ত করেন যথাক্রমে ৭০ ও ৭৩ রান।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালের পর নতুন এক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম।

প্রথম ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করা মুশফিক দ্বিতীয় ওয়ানডেতেও ধারাবাহিকতা ধরে রাখেন। ঝড়ো ফিফটিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এর আগে, সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ছুঁয়েছেন ১৫ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক। বাংলাদেশের আর কোনো ব্যাটার তামিমের ধারেকাছেও নেই। ১৩ হাজারের ওপর রান আছে কেবল দুজনের-সাকিব ও মুশফিকের।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading